চাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’

চাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ ব্যানারে ঘোষিত এ প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন আব্দুর রহমান রবিন, জিএস পদে মোহাম্মাদ আব্দুর রহমান এবং এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়।

এছাড়া প্যানেলে খেলাধুলা সম্পাদক পদে মুহাম্মাদ শাহজাহান, সহ-খেলাধুলা সম্পাদক মুহাম্মাদ ইমতিয়াজ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ-সাহিত্য সম্পাদক মুহাম্মাদ তারিকুল্লাহ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আকিব হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবু জুবায়ের মিরাজ, ছাত্রী কল্যাণ সম্পাদক মারজান বেগম, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, বিজ্ঞান ও আইটি সম্পাদক এহসানুল হক লাবীব, গবেষণা সম্পাদক রাফিক এবং সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুহাম্মাদ আনোয়ার হোসেন।

এছাড়া স্বাস্থ্য সম্পাদক পদে মুহাম্মাদ মাঈনুদ্দিন, মুক্তিযুদ্ধ সম্পাদক মুরাদ হোসাইন মূসা, ক্যারিয়ার সম্পাদক আবু হুরায়রা, যোগাযোগ সম্পাদক সোলাইমান সিকদার, সহ-যোগাযোগ সম্পাদক তানজিম হাসান, আইন সম্পাদক নাঈম উদ্দিন এবং পাঠাগার সম্পাদক পদে রয়েছেন আবিদুর রহমান।

কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মুহাম্মাদ শিহাব উদ্দিন, জুয়েল রানা, সাইদুল ইসলাম, হারুনুল ইসলাম ও গাজী মাহমুদুর রহমান।

এমএ/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin