চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান, কর্মসূচি উদ্বোধন না করেই ফিরে গেলেন ইউএনও

চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান, কর্মসূচি উদ্বোধন না করেই ফিরে গেলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় ও চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তায় কালো কালিতে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। এতে বিরক্ত হয়ে চাল বিতরণ না করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নামে স্লোগান লেখা কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin