চাঁদপুরে ফুটবল ফাইনালে দর্শকদের ঢল দেখলেন তাবিথ আউয়াল

চাঁদপুরে ফুটবল ফাইনালে দর্শকদের ঢল দেখলেন তাবিথ আউয়াল

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ।

ম্যাচটি ছিল মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য আয়োজন। রোমাঞ্চকর এই খেলায় বিপুল দর্শকের উপস্থিতিতে মতলব উত্তর উপজেলা দল ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এসময় খেলোয়াড়দের জার্সিতে অটোগ্রাফও দিতে দেখা যায় তাকে।

উৎসবমুখর অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin