চাঁদপুরে যৌথ অভিযানে পাঁচটি পাইপগান উদ্ধার

চাঁদপুরে যৌথ অভিযানে পাঁচটি পাইপগান উদ্ধার

চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সেনাক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সব দুষ্কৃতকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ১১ নভেম্বর দিবাগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর সেনা ক্যাম্প থেকে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধার করা অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin