চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার ভোরে ওই সীমান্ত থেকে তাঁদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক লোকজনের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩টি শিশু।

এ সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আজ ভোরে ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪–সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে তাঁরা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। বিভিন্ন কারাগারে তাঁরা সাজাও খেটেছেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin