চায়ের কাপ হাতে বছরের পর বছর যে ভুল...

চায়ের কাপ হাতে বছরের পর বছর যে ভুল...

সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই এক কাপ চা পেলে মন ভালো হয়ে যায়। কাজের দিনগুলোতে আয়েশ করে চা পান যদি নাও হয়, সপ্তাহের ছুটির দিন আড়মোড়া ভেঙে বিছানায় চা নিয়ে কিছু সময় না কাটালে যেন মন ভরে না। ধোঁয়া ওঠা চা হাতে গুন গুন করে ওঠেন- এক কাপ চায়ে আমি তোমাকে চাই। দিনের শুরুটা একসাথে চা পানে হচ্ছে বটে কিন্তু এতে শরীরের ক্ষতি হচ্ছে সে খেয়াল করছেন কি? সকালে খালি পেটে চা খাওয়া অনেকের অভ্যাস, কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে এটা খুব একটা ভালো নয়। 

কিন্তু কেন?

খালি পেটে চা খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। চায়ের ট্যানিন নামক উপাদান পেটে অ্যাসিড তৈরি বাড়ায়। খালি পেটে এটা গ্যাস্ট্রিক, বুকজ্বালা, এমনকি আলসার পর্যন্ত ঘটাতে পারে। ক্যাফেইন খালি পেটে গেলে পাকস্থলীর পিএইচ ব্যাল্যান্স নষ্ট হয়, ফলে বমিভাব বা মাথা ঘোরা হতে পারে। চায়ের ট্যানিন ও ক্যাফেইন শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়, বিশেষ করে যদি সকালের নাস্তায় বা আগে খাওয়া হয়। খালি পেটে ক্যাফেইন রক্তে শর্করার তারতম্য ঘটাতে পারে, ফলে ক্লান্তি বা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে। jwARI.fetch( $( "#ari-image-jw69073ac7357df" ) ); তাই বলে এতদিনের অভ্যাস বদলে ফেলবেন?

ভালো থাকতে হলে অভ্যাসে কিছু পরিবর্তন আনা খারাপ কিছু না। সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস হালকা গরম পানি বা মধুর পানি খাওয়া ভালো। তারপর হালকা কিছু (বিস্কুট বা নাস্তা) খাওয়ার পর চা পান করা নিরাপদ। খালি পেটে চা খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করাই ভালো— অন্তত কিছু হালকা খাবার খাওয়ার পর চা পান করুন। jwARI.fetch( $( "#ari-image-jw69073ac73580c" ) );

Comments

0 total

Be the first to comment.

হয়ে যাক লুচি আর আলুর দম BanglaTribune | জীবনযাপন

হয়ে যাক লুচি আর আলুর দম

‘আশ্বিনে নব আনন্দ, উৎসব নব’। আশ্বিন আসতে না আসতেই বাতাসে গন্ধ, পুজো আসছে। শুরু হতে যাচ্ছে একের পর এক...

Sep 15, 2025
ছবিতে মহাসপ্তমী BanglaTribune | জীবনযাপন

ছবিতে মহাসপ্তমী

চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ (১৯ সেপ্টেম্বর) এই উৎসবের দ্বিতীয় দিনে উদয...

Sep 29, 2025

More from this User

View all posts by admin