চবিতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চবিতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ দাসের কুরুচিপূর্ণ বক্তব্যে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

চবি শিক্ষার্থী আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন, ইতিহাস বিরাশেদ মৃধা, মোহাম্মদ সোহেল রানা, উম্মে হাবিবা হাফসা, সিদ্ধার্থ মিস্ত্রি, সুরত আলম, মোহাম্মদ তুষার, উৎস সিদ্দিকি।

শিক্ষার্থীরা বলেন, আকাশ দাস যে বক্তব্য দিয়েছে, তা নারীদের প্রতি বিদ্বেষমূলক।

তারা বলেন, যে ব্যক্তির দায়, তা কখনো পুরো একটা গোষ্ঠী নেবে না। আকাশ দাস প্রতিবন্ধী হওয়াতে একটি পক্ষ আকাশের দায় গোটা প্রতিবন্ধী সমাজের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের মনে রাখতে হবে, ব্যক্তির দায় একান্ত সেই ব্যক্তি নেবে। সুতরাং আকাশ দাসের দায় কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী নেবে না।

তারা আরও বলেন, আকাশ দাস তার কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে নারীদের প্রতি চরম অসম্মান করেছে। এমন বক্তব্য দিয়ে সে ছাত্র সংসদ নির্বাহী সদস্য হিসেবে বহাল থাকতে পারে না। অবিলম্বে আকাশকে চাকসু থেকে প্রত্যাহার করতে হবে। তার পাশাপাশি তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, আকাশ দাসের স্ট্যাটাসের পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নজরে আসে।  

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin