চবিতে ইউনিভার্সিটি টিচার্স লিংক'র আহ্বায়ক কমিটি 

চবিতে ইউনিভার্সিটি টিচার্স লিংক'র আহ্বায়ক কমিটি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। ২২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারীকে আহ্বায়ক এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় চবির সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন এ কমিটি ঘোষণা করেন।

অধ্যাপক বেলাল হোসেন বলেন, ১৯৪৭-এর আজাদি, ১৯৭১-এর স্বাধীনতা এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক নতুন ভিশন নিয়ে আত্মপ্রকাশ করছে।

তিনি আরও বলেন, আমরা পাঁচটি মূলক্ষেত্রে কাজ করবো— একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা ও সমষ্টিগত দায়িত্ববোধ।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রুকনুজ্জামান আজাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সিরাজ উদ্দিন।

যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকন উদ্দিন এবং প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মোমিন। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার।

আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন— অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ (ভূগোল ও পরিবেশবিদ্যা), অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী (প্রাণীবিদ্যা), অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গির (পরিসংখ্যান), অধ্যাপক ড. রোমানা আক্তার (মনোবিজ্ঞান), অধ্যাপক ড. ফারুক আলম (গণিত), অধ্যাপক ড. এন. এম. সাজ্জাদুল হক (নৃবিজ্ঞান), অধ্যাপক ড. ওয়াহহিদা সুমি (মাইক্রোবায়োলজি), অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন (রসায়ন), সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, সহযোগী অধ্যাপক ড. মো. আবুল বাশার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সহকারী অধ্যাপক এ এইচ এম সাজেদুল হক (সিএসই), প্রভাষক মোহাম্মদ ইলিয়াস (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন (ব্যবস্থাপনা বিভাগ)।

এমএ/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin