চীনা ও কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার আহ্বান

চীনা ও কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার আহ্বান

চীন-দক্ষিণ কোরিয়া উভয় দেশকে সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং প্রকৃত কৌশলগত অংশীদার হতে আহ্বান জানালেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার বেইজিংয়ে কোরিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে আলোচনায় ওয়াং বলেন, উভয় পক্ষকে পারস্পরিক আস্থা জোরদার, সহযোগিতা আরও গভীর এবং দুই পক্ষই লাভবান হয় এমন কাজে উৎসাহিত হতে হবে।

অর্থনৈতিক বিশ্বায়নের সুবিধাভোগী হিসেবে, উভয় দেশেরই যৌথভাবে বাণিজ্য সুরক্ষাবাদের বিরোধিতা করা উচিত এবং আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখা উচিত বলে মনে করেন ওয়াং।

এ সময়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গতিকে দক্ষিণ কোরিয়া গুরুত্ব দেয় উল্লেখ করে চো বলেন, দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় আরও জোরদার, বাণিজ্য, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া-চীন এবং দক্ষিণ কোরিয়া-চীন-জাপান মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা ত্বরান্বিত করতে ইচ্ছুক সিউল।

সূত্র: সিএমজি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin