চীনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল

চীনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল

 চীনের লিজাংয়ে আমন্ত্রণমুলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। আজ মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে চীনের প্রাদেশিক দল উহানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাফুফে একাডেমি দল।  তবে হারলেও ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। 

বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তিন ম্যাচ জেতায় উহান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে । আজ বিকালে কম্বোডিয়া ও চাইনিজ স্থানীয় দলের ম্যাচ রয়েছে। এরপর বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে। 

বাফুফে একাডেমি দল গতকাল শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারিয়েছিল। আর প্রথম ম্যাচে চীনের সানইয়াং দলকে হারায় ৪-০ গোলে।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin