চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন

চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন

চীনের নার্সিং হোম বা বৃদ্ধাশ্রমের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নিজেদের সম্পর্কে বলা হয়েছে, নব্বইয়ের দশকের কর্তাব্যক্তির পরিচালিত আনন্দময় এক অবসর নিবাস, যেখানে প্রবীণদের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। নিজেদের বক্তব্য প্রমাণ করতে গিয়ে বৃদ্ধ বাসিন্দাদের ওষুধ খাওয়াতে তারা যেন করেছিল নৃত্য প্রদর্শনীর আয়োজন। অবশ্য, তাদের এই উদ্যোগ নন্দিত হওয়ার বদলে নিন্দাই হজম করেছে বেশি।

দেশটির উত্তরাঞ্চলে হেনান প্রদেশের আনইয়াং শহরে ওই বৃদ্ধাশ্রমটি অবস্থিত। সাউদ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর বৃদ্ধাশ্রমটির নিজস্ব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, স্কুলের বাচ্চাদের মতো মিনি স্কার্ট ও টপস পড়া এক পূর্ণবয়স্ক নারী বৃদ্ধদের সামনে নাচছেন। আর এরমধ্যেই ওষুধ খেতে যেসব ব্যক্তির অনীহা রয়েছে, তাদের সেগুলো খাইয়ে দেওয়া হচ্ছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রবীণদের ওষুধ খাওয়াতে যা করা দরকার, সব ব্যবস্থাই করবেন আমাদের পরিচালক।

তবে তাদের আশানুরূপ ফলের পুরো উল্টো প্রতিক্রিয়া আসে অনলাইনে। ভিডিওটি প্রকাশের পরই চীনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে প্রবীণদের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

একজন নেটিজেন মন্তব্য করেন, বয়স্কদের যত্ন নেওয়ার কাজে কি এখন প্ররোচনামূলক নাচও যুক্ত হয়েছে! এর জবাবে সংস্থাটির তরফ থেকে উত্তর দেওয়া হয়, প্ররোচনামূলক নাচের সঙ্গে যে কোনও কিছু যুক্ত হতে পারে।

২৫ সেপ্টেম্বর নানগুও মেট্রোপলিস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে নার্সিং হোমের পরিচালক জানান, ভিডিওতে থাকা নারীটি ওই প্রতিষ্ঠানের সিনিয়র কেয়ার কর্মী। তিনি স্বীকার করেন, ভিডিওটি অনুপযুক্ত এবং ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।পরিচালক আরও বলেন, ওই নারী কোনও পেশাদার শিল্পী নন। সাধারণত তারা বৃদ্ধদের জন্য গান, তাস খেলা ও অন্যান্য ঐতিহ্যবাহী বিনোদনের আয়োজন করে থাকেন।

অপর এক কর্মী জানান, এই নাচের উদ্দেশ্য ছিল বৃদ্ধাশ্রমকে নিস্তেজ জায়গা হিসেবে প্রচলিত ধারণা ভাঙা এবং দেখানো যে প্রবীণরাও প্রাণবন্ত হতে পারেন। তবে এই প্রচেষ্টা মিশ্র প্রতিক্রিয়া পায়।

বিতর্ক বৃদ্ধির পর নার্সিং হোমটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক ভিডিও মুছে ফেলে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin