‘চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না’

‘চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না’

বরিশাল: আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি—অতীতে হয়েছিল, তা আর বাংলাদেশে হবে না।

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বরিশাল বিএম কলেজ শাখা শিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশীদ রাফি।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরী সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ।  

অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিক-নির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো।

এমএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin