‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ স্কয়ার গ্রুপের মোবাইল হেলথকেয়ার চালু 

‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ স্কয়ার গ্রুপের মোবাইল হেলথকেয়ার চালু 

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকীতে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ একটি নতুন মোবাইল হেলথকেয়ার চালু করতে চলেছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্যামসন এইচ. চৌধুরীর ১০০তম জন্মদিনে দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করবেন তার ছেলে-মেয়েরা, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘স্যামসন সেন্টার’-এ এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে— সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসন এইচ. চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এই স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’—যা বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।

এই হেলথকেয়ার উদ্যোগ নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধামানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের দোরগোড়ার কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও জানান, ‘স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এইউদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।’

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin