ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে বিন্দুমাত্র প্রভাব পড়বে না: ইশরাক

ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে বিন্দুমাত্র প্রভাব পড়বে না: ইশরাক

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। কিন্তু জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন, তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে মানুষ বিনামূল্যে ভালো চিকিৎসা পাবে।’

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায়, তখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের আহ্বান জানান, তখন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক  ৮ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin