ছাত্রদল নেতার হত্যায় জড়িত আটক ১

ছাত্রদল নেতার হত্যায় জড়িত আটক ১

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস হত্যাকাণ্ডের ঘটনায়  জড়িত থাকার অভিযোগে মো.আফসার উদ্দীন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

আফসার উদ্দীন, কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার সুজন কলোনিতে বসবাস করে আসছিল বলে জানা গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বাংলানিউজকে বলেন, অপি দাস হত্যাকাণ্ডের সময় আফসার উদ্দীন নিজেও আহত হয়। গোপনে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফসার উদ্দীনকে আটক করা হয়েছে। এই হত্যায় জড়িত অন্যান্য আসামিদের আটকের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গগত, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হাটহাজারীর উপজেলার চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬) নিহত হয়েছেন।  একই ঘটনায় তানভীর নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

এমআই /টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin