ছাত্রদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে গণপদত্যাগের হুমকি

ছাত্রদলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে গণপদত্যাগের হুমকি

জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী ও শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ঘোষণা দেন, আগামী তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে অনশন কর্মসূচি ও গণপদত্যাগ শুরু করা হবে।

প্রসঙ্গত, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতাকে বহিষ্কার করে।

বহিষ্কৃতরা হলেন— জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন, এ ছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনও সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin