ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

ছাত্রীকে ওড়না ছাড়া দেখার আবদার অধ্যক্ষের, স্ক্রিনশট ভাইরাল

অধ্যাপক সামসুল হককে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত এবং ১৩ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

তানিয়া ফেরদৌস সই করা ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করা হয়েছে।

আরমান হোসেন রুমন/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin