ছাত্রলীগ নেতা সিনাউল হত্যা: যুবলীগ নেতাসহ ৫ জন খালাস

ছাত্রলীগ নেতা সিনাউল হত্যা: যুবলীগ নেতাসহ ৫ জন খালাস

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার ২৭ বছর আগে সরকারি সিটি কলেজের ছাত্রলীগ নেতা সিনাউল হককে গুলি করে হত্যার মামলায় যুবলীগ নেতাসহ ৫ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  

সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় দেন।

খালাসপ্রাপ্ত ৫ জন আসামি হলেন, যুবলীগ নেতা টিংকু দত্ত, সালাউদ্দিন, তছলিম উদ্দিন, শাহনেওয়াজ ও মো. হোসেন। এদের মধ্যে টিংকু, সালাউদ্দিন ও তসলিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ নেতা সিনাউল হক হত্যার মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আজকে (সোমবার) আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।  

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নগরের পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকায় একটি বিয়ের আসর থেকে বের হওয়ার পর ছাত্রলীগ নেতা সিনাউল হককে এলোপাতাড়ি গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাবেক কাউন্সিলর ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ওয়াসিম উদ্দিনসহ তিন আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin