ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের সামনে ও শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর আঘাতে দুই দোকান কর্মচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পৃথক সময়ে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, উদয়ন স্কুলের সামনে আহত হন মোহাম্মদ আলী (২৭)। সে ইস্পাত দোকানের কর্মরত। আর শ্যামপুরে আহত হন জয় (১৫)।
গতরাত সাড়ে ১১টার দিকে দোকান থেকে ফেরার পথে উদয়ন স্কুলের সামনে ছিনতাইকারীরা তার রিকশা গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেয়। তিনি বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
এদিকে শ্যামপুরে রাত ১০টার দিকে শরবতের দোকানে কাজ করার সময় ছিনতাইকারীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে জয় আহত হয়। এসময় দোকানে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে।