ছিটকে গেলো লিভারপুল,পিছিয়ে পড়েও জিতেছে সিটি

ছিটকে গেলো লিভারপুল,পিছিয়ে পড়েও জিতেছে সিটি

লিগ কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে এই হার আর্নে স্লটকে আরও চাপে ফেলেছে। 

প্রথমার্ধে দুইবার জালের দেখা পান ইসমাইলা সার, শেষ মুহূর্তে গোল করেন ইয়েরেমি পিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে এটি লিভারপুলের ষষ্ঠ পরাজয়।

আগামী দুই সপ্তাহে অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা ভেবে স্লট তুলনামূলক দুর্বল দল নামিয়েছিলেন। তাতে লাভ হয়নি—শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হারের পর এই হারও রেডদের জন্য এক নতুন লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হেরে এখন শিরোপার দৌড়ে আর্সেনালের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল।

দুর্বল রক্ষণভাগ ও বড় দামে কেনা খেলোয়াড় আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের ফর্মহীনতা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্লট। এদিন ইসাক, ভির্টজ, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকরা ছিলেন না। সুযোগ পেয়েছিলেন কিশোর কিয়ারান মরিসন, রিও এনগুমোহা ও ট্রে নিয়নি। কিন্তু ঝুঁকিটা কাজেই দিল না। শেষ ৮০ দিনের মধ্যে এটি ছিল প্যালেসের বিপক্ষে লিভারপুলের তৃতীয় হার। ৭৯ মিনিটে আবার লাল কার্ড দেখেন লিভারপুলের বদলি খেলোয়াড় আমারা নালো। তারা দশ জনের দলে পরিণত হলে পিনোর গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে প্যালেস।এখন তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের।

এদিকে, সেন্ট জেমস’ পার্কে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নিউক্যাসল। সান্দ্রো টোনালির কর্নার থেকে ২৪ মিনিটে হেডে গোল করেন ফাবিয়ান শার, আর ৫০ মিনিটে জেকব র‍্যামসির ক্রস থেকে নিক ভোল্টেমাডে দ্বিতীয় গোলটি করেন।

ম্যানচেস্টার সিটি পিছিয়ে থেকেও ৩-১ গোলে জিতেছে চ্যাম্পিয়নশিপ ক্লাব সোয়ানসির মাঠে। ফলে কোয়ার্টার ফাইনালে তারা আতিথ্য দেবে ব্রেন্টফোর্ডকে।

আগের সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হারের পর এই ম্যাচে ১০টি পরিবর্তন আনে সিটি। ১২তম মিনিটে গনঞ্জালো ফ্রাঙ্কোর গোলে পিছিয়ে পড়লেও পরে দারুণ ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin