ছন্দবিশারদ প্রবোধচন্দ্র সেনের প্রয়াণ

ছন্দবিশারদ প্রবোধচন্দ্র সেনের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার। ০৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা ১৬২০- তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন। ১৮৫৭- সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৭০- ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৯৬৪- আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৮৬৭- হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৯৭০- সোভিয়েত রকেট লুনা-১৬ চাঁদের বুকে অবতরণ করে। ১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়। ২০০৫- যুক্তরাষ্ট্র ও কিউবায় হারিকেন রিটার তাণ্ডব।

জন্ম ১৪৮৬- ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার। ১৮৩৩- নোবেলজয়ী ইতালির মানব-হিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা। ১৯৪৩- নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা।

মৃত্যু ১৮৬৩- জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম। ১৯৯৬- হাঙ্গেরিয়ান গণিতবিদ পল এর্ডশ। ১৯৮৬- ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

কুমিল্লার মনিয়ন্দ গ্রামে ১৮৯৭ সালের ২৭ এপ্রিল জন্ম। ১৯২২ সালে কলেজে পড়ার সময়ে তিনি ‘বাংলা ছন্দ’ শীর্ষক একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন, যা সত্যেন্দ্রনাথ দত্ত’র প্রশংসা ও সম্মতি লাভ করে ধারাবাহিকভাবে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। ছন্দবিষয়ক এ প্রবন্ধ পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা করেন এবং ‘ছান্দসিক’ বলে অভিহিত করেন। বাংলা ছন্দ বিষয়ক তার গ্রন্থগুলির মধ্যে বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান (১৯৩১), ছন্দগুরু রবীন্দ্রনাথ (১৯৪৫), ছন্দ পরিক্রমা (১৯৬৫), ছন্দ-জিজ্ঞাসা (১৯৭৩), বাংলা ছন্দচিন্তার ক্রমবিকাশ (১৯৭৮), ছন্দ সোপান (১৯৮০), আধুনিক বাংলা ছন্দ-সাহিত্য (১৯৮০), বাংলা ছন্দে রূপকার রবীন্দ্রনাথ (১৯৮১), নূতন ছন্দ পরিক্রমা (১৯৮৫) প্রধান। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য প্রবোধচন্দ্র সেন বিভিন্ন সময়ে অনেকগুলো পুরস্কার লাভ করেন। তার মৃত্যু শান্তিনিকেতনে।

আরবি

Comments

0 total

Be the first to comment.

প্রকৃতির কীটনাশক পিঁপড়া Banglanews24 | ফিচার

প্রকৃতির কীটনাশক পিঁপড়া

বিচিত্র নানান কীট-পতঙ্গ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণী নিয়েই আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে প্রতিটি প্...

Oct 15, 2025
কবি দীনেশ দাসের জন্ম Banglanews24 | ফিচার

কবি দীনেশ দাসের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়...

Sep 16, 2025

More from this User

View all posts by admin