ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল শাহ আলী গ্রেফতার

ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল শাহ আলী গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

ওসি বলেন, গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে শাহ আলী সিকদার ছুরি হাতে ছবি তুলেছিলেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর অবস্থান শনাক্ত করে পুলিশ রবিবার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, শাহ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।

উল্লেখ্য, ১৫ অক্টোবর রাতে এক যাত্রী ফেসবুকে শাহ আলীর ছুরি হাতে তোলা একটি ভিডিও পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবক ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি সেটি পুনরায় কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin