ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

ছয় মাসে ব্যাংক খাতে চাকরি হারালেন ৯৭৮ জন

দেশের ব্যাংক খাতে কর্মীর সংখ্যা কমেছে প্রায় এক হাজার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকগুলোতে চাকরি হারিয়েছেন ৯৭৮ জন কর্মী। এর মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি।

রবিবার (২১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ এ সময়ে কর্মী কমেছে ৯৭৮ জন।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী কর্মসংস্থানে। জুন শেষে ব্যাংক খাতে কর্মরত নারী কর্মীর সংখ্যা নেমে এসেছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগেও এ সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে এক হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন।

বেসরকারি ব্যাংক খাতেই নারী কর্মী হ্রাস সবচেয়ে স্পষ্ট। গত ডিসেম্বরের তুলনায় সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে বেড়েছে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে বেড়েছে ৪ জন।

বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা  বলেন, ‘পূর্ববর্তী সরকারের সময়ে কোনও ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।’

যদিও সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমেছে, তবু উচ্চ পর্যায়ে তাদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। জুন শেষে উচ্চ পর্যায়ের পদে নারীর উপস্থিতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২৫ শতাংশে, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশে, যা ছয় মাস আগে ছিল ১৮ দশমিক ৮৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নারীর উপস্থিতি সামান্য কমেছে। গত ডিসেম্বরে যেখানে ছিল ১৩ দশমিক ৬১ শতাংশ, জুন শেষে তা নেমে এসেছে ১২ দশমিক ৯৭ শতাংশে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin