চকবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

চকবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

রাজধানীর চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আমির লাল সর্দার (৩৫) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিটফোর্ড কালীবাড়ি এলাকায় আমির লালের কর্মস্থলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের ছোট ভাই পারভেজ জানান, আমির লাল প্লাস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইসলামবাগের আমির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসার পার্টনার ছিলেন এবং কালীবাড়ির একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিন বছর ধরে ওই ফ্যাক্টরির মালিক হিসাব-নিকাশ দিচ্ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

পারভেজের অভিযোগ, বিরোধের জেরে আমির হোসেনের বোন জামাই ফারুক ও হেলাল শুক্রবার সকালে তার ভাইকে মারধর ও বুকে-পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত আমির লাল পরে হাসপাতালে মারা যান।

নিহত আমির লাল সর্দার বরিশাল জেলার গৌরনদী উপজেলার তালেব সর্দারের ছেলে। তিনি কালীবাড়ির ওই প্যাকেজিং ফ্যাক্টরিতেই থাকতেন। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin