চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৮ জন, আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন।

গত ২৪ ঘণ্টায় ৬১২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৭৯৬ জন। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ৬৪ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮০ শতাংশ নারী।

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

এসইউজে/এমএএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin