চলতি মাসেই বিদায় নেবে বর্ষা 

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা 

ঢাকা: অক্টোবরেই দেশ থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা। তবে বিদায় নেওয়ার আগে শেষ দফায় কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টি ঝড়িয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। সারা দেশে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া অক্টোবরে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে; তবে ভারী বৃষ্টিপাতজনিত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫-৪.২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল হবে ৫-৭ ঘণ্টা। সামগ্রিকভাবে অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ইইউডি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin