চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।  

সোমবার (১৩ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শওকত, মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। ২ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ড থেকে আইসিইউতে পাঠানো হয়েছে।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin