চমেক হাসপাতালে পুলিশ পাহারারত অবস্থায় আসামি পালিয়েছেন

চমেক হাসপাতালে পুলিশ পাহারারত অবস্থায় আসামি পালিয়েছেন

চট্টগ্রাম নগরের বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় চীনা নাগরিককে ছুরিকাঘাতে আহত করা ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ পাহারার মধ্যে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো.আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতো।

খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নেয় তারা। পরে ওই দুই নারীর একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় চট্টগ্রাম বন্দর জোনের ডিসি আমিরুল ইসলাম, এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর ও বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে যায়। মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হবো।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দুপুরে বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পথচারীরা তখন একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত চীনা নাগরিককে পরে পুলিশ চমেক হাসপাতালে ভর্তি করে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin