চন্দনাইশে দুর্ঘটনায় প্রাণ গেল বউ-শাশুড়ির, আহত ৮

চন্দনাইশে দুর্ঘটনায় প্রাণ গেল বউ-শাশুড়ির, আহত ৮

চট্টগ্রাম: চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা বউ-শাশুড়ি নিহত ও ৮ জন আহত হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও পুত্রবধূ শামিমা আকতার (৪০)। তারা সিএনজি অটোরিকশায় দোহাজারী থেকে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে ফিরছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের ধাক্কায় দুইটি সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin