চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যু

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিকের মৃত্যু

চট্টগ্রাম: চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গুদাম মালিক মাহবুবুর রহমান (৪৬) মারা গেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে মারা যান ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০)। এ ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।  

গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দগ্ধ হন শ্রমিক মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে ঢাকায় পাঠানো হয়।

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বাংলানিউজকে জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin