চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজিজুল হক ওরফে নয়ন। তিনি পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাসেমের ছেলে। ট্রেনে কাটা পড়ে তাঁর লাশটি খণ্ডবিখণ্ড হয়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খণ্ডবিখণ্ড লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের সদস্য আবু সৈয়দ প্রথম আলোকে বলেন, নিহত যুবক সৌদিপ্রবাসী ছিলেন। ছয় মাস আগে দেশে আসেন তিনি। এ ছাড়া চার মাস আগে তিনি বিয়েও করেছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin