চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

চট্টগ্রাম: বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন (ডনকাস্টার) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।  

বুধবার (৮ অক্টোবর) তিনি চট্টগ্রাম বন্দরে আসেন।

চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যারোনেস রোজি চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, সরাসরি জাহাজ চলাচল এবং সামুদ্রিক শিক্ষার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।  

এই সফর আগামীতে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ককে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin