চট্টগ্রাম বোর্ডে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরে সর্বনিম্ন পাসের হার ও জিপিএ-৫

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। কমেছে পাসের হার ও জিপিএ-৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঘোষিত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে এক লাখ এক হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুনচট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ

প্রকাশিত ফলাফলে জানা গেছে, চলতি বছর পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। পাসের পার ৫২ দশমিক ৫৭। গত ৫ বছরের মধ্যে গত বছর ২০২৪ সালে সর্বনিম্ন পাসের হারের রেকর্ড ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে ২০২১ সালে সর্বোচ্চ পাস করে ৮৯ দশমিক ৩৯ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬৫৪ জন।

চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। বিগত ৫ বছরে ২০২৩ সালে সর্বনিম্ন ৬ হাজার ৩৩৯ জন জিপিএ-৫ পান। এরমধ্যে ২০২১ সালে সর্বোচ্চ ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

এমডিআইএইচ/বিএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin