চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের ৩ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের ৩ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম: নানা অভিযোগ ওঠার পর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।  

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন জেলা প্রশাসনের আরএম শাখার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা (সার্টিফিকেট শাখায় বদলির আদেশাধীন) স্বপন কুমার দাশ, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জামাল উদ্দিন এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

অফিস আদেশ অনুযায়ী, স্বপন কুমার দাশকে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মোহাম্মদ জামাল উদ্দিনকে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং নাজিম উদ্দিন চৌধুরীকে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে সংযুক্ত করা হলো। বদলিকৃত কর্মকর্তা-কর্মচারীরা মূল কর্মস্থল হতে তাদের বেতন ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বিই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin