চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চয়েস বাসের ধাক্কায় মহিবুল ইসলাম মুহিদ (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।  

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাছবাড়িয়া সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, চয়েস বাসের ধাক্কায় ২ জন বাইসাইকেল আরোহী আহত হয়।

স্থানীয়রা জানান, একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin