চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রাম: পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আমজুর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সুমন (৩৩), আবদুল বারেক (৪০), নেছার (৪৫), মোস্তফা (৩৮), আবু তাহের (৬০), রাশেদা (২৩), মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)। গুরুতর আহত নেছারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির দুইটি ঈগল পরিবহনের বাস একটি আরেকটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হন।  

ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঈগল বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একটি বাসা থানা হেফাজতে রয়েছে।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin