চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি 

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি 

চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। আপত্তি নিষ্পত্তিতে ৯ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

কমিশনের তথ্যানুযায়ী, চট্টগ্রামের ১৬ আসনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৯৫৯টি। ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি।

জানা গেছে, সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম-১২(পটিয়া) আসনে ১৮টি। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের আপত্তি জমা পড়েছে ১০টি। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আপত্তি জমা পড়েছে ১টি করে। আপত্তি নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, নির্বাচনকে কেন্দ্র করে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এতে কিছু কিছু কেন্দ্র নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের আপত্তি ছিল। আগামী ৯ অক্টোবর শুনানি রয়েছে। যৌক্তিক কারণ থাকলে তা পরিমার্জন করা হবে।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin