চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের দুটি করে মোট চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। নির্বাপণ শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ শাহ রোডের মুখের একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে লাগা আগুন ‍দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে। ভবনটিতে একটি মাদ্রাসাও রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin