চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরির আঘাতে যুবক নিহত 

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরির আঘাতে যুবক নিহত 

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কোতয়ালি থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল লক্ষ্মীপুর সদরের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় বসবাস করতেন। 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘রাতের অন্ধকারে ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত ইসমাইলের পথরোধ করে আক্রমণ করে। এ সময় ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই যুবকের হাতে ও বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin