চট্টগ্রামে দাম কমেছে কয়েক পদের সবজির

চট্টগ্রামে দাম কমেছে কয়েক পদের সবজির

চট্টগ্রাম: বাজারে বেগুন, কাঁকরোল, শিমসহ কয়েক পদের সবজির দাম কমেছে। বেগুন ১০০ থেকে ১২০ টাকা ছিল গত সপ্তাহে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরের চকবাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মিষ্টিকুমড়া ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১৬০ টাকা থেকে কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ১৬০ থেকে ১৭০ টাকা এবং কচুরমুখী, লাউ, মূলা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গাজর ১৬০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, শালগম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা প্রতিকেজি ১৫০ টাকা আর শাকের মধ্যে কচুশাক ৪০ টাকা, মিষ্টিকুমড়া শাক ৫০ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও লালশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

বাজারে রুপচান্দা ৩৫০ থেকে ৭০০ টাকা, আইড় ৪০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। লইট্যা ও ফাইস্যা ১৫০ থেকে ২০০ টাকা, পোয়া ২৫০ থেকে ৩০০ টাকা, শাপলা পাতা মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, কোরাল ৬০০ থেকে ৯০০ টাকা, চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে ৬৫০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হয়েছে। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০০ থেকে ১২০০ টাকা দরে। রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ছোট আকারের ৪০০ টাকা, মাঝারি সাইজের ৫০০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, পুঁটি ২০০ থেকে ২৫০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা, নাইলোটিকা ২২০ থেকে ২৮০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং পাঙ্গাস, সিলভার কার্প মিলছে ২৫০ থেকে ২৮০ টাকায়।  

বাজারে সোনালি মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় ৫০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ১৭৫ টাকা দরে। পাকিস্তানি কক ৩৪০ থেকে ৩৫০ টাকা, দেশি মোরগ ৬৫০ টাকা এবং জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। অন্যান্য মাংসের মধ্যে গরুর মাংস ৭৫০ থেকে ৯৫০ টাকা, খাসি ও পাঁঠা ছাগলের মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৩০ থেকে ১৩৫ টাকা, দেশি মুরগির ডিম ১৮০ টাকা ও হাঁসের ডিম ২৩০ টাকা ডজনপ্রতি বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজ প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৩০ থেকে ১৪০ টাকায়। আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, কিছু সবজির দাম কমেছে। একটি সবজির দাম কমে তো অন্য সবজির দাম বেড়ে যায়। বিশেষ করে মৌসুমি সবজির দামের মধ্যে হেরফের হয়।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin