চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নাসিমা আক্তার (৪৮)। গতকাল শুক্রবার নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯।

নিহত নাসিমা আক্তার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় জানায়, গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম ও বেশ কয়েকটি শারীরিক সমস্যা লেখা হয়েছে। এর আগের গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইফফাত নুর তানভীর (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৩৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৪। এর মধ্যে ৩৭৪ জন শিশু, ৬৬০ জন নারী এবং ১ হাজার ১৫০ জন পুরুষ।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin