চট্টগ্রামে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

চট্টগ্রামে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁর নাম রাজীব রায়। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে তাঁকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দদুক)। বিষয়টি দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ প্রথম আলোকে নিশ্চিত করেন।

দুদক জানায়, চট্টগ্রাম কাস্টমসে আমদানি করা পণ্য ছাড়াতে ঘুষের অভিযোগ করছেন ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারকেরা। দুদকের একটি দল কাস্টমসে গিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায়ের কাছে ৩০ হাজার টাকা পান। তবে এ টাকার কোনো উৎস তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে কাস্টমসের পদক্ষেপ সম্পর্কে জানা যায়নি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin