চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়।

নিহত দুই শ্রমিক হলেন মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাঁদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করে আসছিলেন।

এর আগে গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মুঠোফোনে নিহত ইদ্রিসের ছোট ভাই মো. আবু তালহা বলেন, গতকাল রাতে তাঁর ভাইসহ দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত আরও দুজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জানতে চাইলে চন্দনাইশে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ ১০ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের লাশ এলাকায় নিয়ে আসা হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin