চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর

চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খুলশি থানা এলাকার জিইসি কনভেনশন সেন্টারে হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটিদের সাথে শুরু থেকেই বাগ্‌বিতণ্ডা চলছিল। এ সময়, হঠাৎ একটি পক্ষ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এরপরই কনসার্টে দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। পরে ভেন্যুর ভেতরের জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

যদিও এক পক্ষ দাবি করে, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এসময় শরিফ নামে ১ জন গুলিবিদ্ধ এবং অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত ১২-১৫ জনকে আটক করেছে পুলিশ।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin