চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

চট্টগ্রামে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) সকালে খুলশি থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করে হামলা-ভাঙচুরের মামলা করে।

এর আগে, শনিবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো ফান এন্ড রক ফেস্টে’ হামলা-ভাঙচুর হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাগবিতণ্ডা চলছিলো। হঠাৎ একটি পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিলে, দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়।

এসময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে শরিফ নামে ১ ব্যক্তি গুলিবিদ্ধ এবং ১৫ জন আহত হয়। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin