চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ১১ জন গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ১১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানা এলাকায় সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো.ইমরানুল হক রোমান (৪৩), মো.আনোয়ার হোসেন (৩৮), মো.মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো.সাইদুল ইসলাম (২৮) ও হাজী মো.নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ১৫-২০ জন পলাতক রয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) বাবুল আজাদ বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin