চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো. ইফতেখার আলম রাহাত (২৭) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইফতেখার আলম ফেনীর সদর থানার ফরহাদনগর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কুনু মেম্বারের বাড়ির মো. নিজাম উদ্দীনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইফতেখার আলম রাহাতকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজার পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া এলাকা থেকে ফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানার তৎকালীন উপরিদর্শক (এসআই) সৈয়দ মাইউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছররে ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই মোহাম্মদ ছায়েম। ওই বছরের ৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এমআরএএইচ/এমএমকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin