চট্টগ্রামে সুস্বাদু মধুভাতের রেসিপি

চট্টগ্রামে সুস্বাদু মধুভাতের রেসিপি

পোলাওয়ের চাল: দেড় কাপ

বিন্নি চাল: আধা কাপ

নারকেলকুচি: ১ কাপ

কনডেন্সড মিল্ক: স্বাদমতো

গুঁড়া দুধ: সিকি কাপ

জালা চালের গুঁড়া: এক কাপ

লবণ: স্বাদমতো

চাল ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এদিকে চুলায় একটি পাত্রে ৬ কাপ পানি ও ২ চা-চামচ লবণ দিয়ে ফোটাতে থাকুন।

পানি ফুটে উঠলে এতে চাল (পানি ঝরিয়ে নিতে হবে) দিয়ে দিন। চুলায় মাঝারি আঁচে নরম করে ভাত রান্না করুন।

ভাত যাতে হাঁড়ির গায়ে না লেগে যায়, সে জন্য কিছুক্ষণ পরপর কাঠি দিয়ে নেড়ে দিন। ভাতটা আঠালো হয়ে এলে চুলার আঁচটা আরও কমিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখুন।

এবার ঢাকনা সরিয়ে ভাতটুকু নেড়ে নিন। ১০ মিনিট পর ভাতের পাত্রটি চুলা থেকে নামিয়ে অল্প অল্প করে জালা চালের গুঁড়া ছিটিয়ে ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিন।

ভাতের ওপর আধা কাপ জালা চালের গুঁড়া সুন্দর করে চেপে ঢেকে দিন। এবার ভাতের পাত্রটিকে ঘরের মধ্যে গরম কোনো জায়গায় মোটা কাপড় দিয়ে ১২ ঘণ্টা ঢেকে রাখুন।

১২ ঘণ্টা পর দেখুন ভাতের ওপরটা ফেটে গেছে কি না। ফেটে থাকলে পুরো ভাত বাটিতে ঢেলে নিন।

এবার পরিবেশনের আগে নারকেল, গুঁড়া দুধসহ সবকিছু চামচ দিয়ে মিশিয়ে ভাতের ওপর ছিটিয়ে দিন। অনেকে এই মধুভাত পাতলা করে খায়।

রেসিপি দিয়েছেন নাসরীন আখতার

Comments

0 total

Be the first to comment.

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি Prothomalo | রসনা

শর্ষে পোস্ত পাতুরির রেসিপি

উপকরণ: পোস্তবাটা ৩ টেবিল চামচ, শর্ষেবাটা ২ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪–৫টি...

Sep 19, 2025
ছানার পাতুরির রেসিপি Prothomalo | রসনা

ছানার পাতুরির রেসিপি

টাটকা ছানা: ২৫০ গ্রামশর্ষেবাটা: ২ টেবিল চামচকোরানো নারকেল: ২ টেবিল চামচকাঁচা মরিচ: ৩-৪টি (কুচি করা)হ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin