চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সোয়াদ কেশবপুর পূর্বপাড়ার স্থায়ী বাসিন্দা।

মূলত, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিহত জসিমের ছেলে সোয়াদের বাড়ি ঘেরাও করা হয়।

তল্লাশির এক পর্যায়ে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin