চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু ঘরোয়া মৌসুম, শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংস

চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু ঘরোয়া মৌসুম, শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংস

চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়েই শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে লড়াইয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিংস অধিনায়ক তপু বর্মণ জানান, শিরোপা ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার দলের সবাই সুস্থ আছে, কেউ চোটগ্রস্ত নয়। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সে অনুযায়ী খেলব। ম্যাচ কঠিন হবে, তবে আমরা মানসিকভাবে জয়ের জন্যই মাঠে নামব। ’

নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকেও সামনে রেখে আশাবাদী তপু। তার ভাষায়, ‘কোচ খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তার ফুটবল দর্শন ভিন্ন ধরনের। শুক্রবারের ম্যাচেই সেটা প্রতিফলিত হবে। তার অধীনে এটি আমাদের প্রথম অফিসিয়াল ম্যাচ, আমরা চেষ্টা করব তাকে জয় উপহার দিতে। ’

প্রথমবারের মতো কিংসকে ম্যাচে মাঠে নামাবেন মারিও গোমেজ। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। জাতীয় দলে খেলার কারণে ছেলেরা ম্যাচ ফিট রয়েছে। রবিবার থেকে আমরা পূর্ণ শক্তিতে অনুশীলন করেছি। শুক্রবারের ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ’

অন্যদিকে, মোহামেডান স্পোর্টিংও লড়াইয়ের জন্য তৈরি। তবে কোচ আলফাজ আহমেদ স্বীকার করেন, বসুন্ধরা কিংসের শক্তি তাদের চেয়ে বেশি। তিনি বলেন, ‘তাদের কোচ ও স্কোয়াড আমাদের তুলনায় সবসময় এগিয়ে। তারপরও আমরা শিরোপার জন্য লড়াই করব। ’

তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বসুন্ধরা কিংস। দেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক মৌসুম ধরে আধিপত্য বিস্তার করে আসা দলটি এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে শুক্রবার দুপুর আড়াইটায়।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin